চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ব্যতিক্রমি কর্মসূচি

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা কেন্দ্র ‘সু-স্বাস্থ্য: সেবা নিন, সুস্থ থাকুন’ এর উদ্যোগে ‘রোগের প্রশিক্ষণ কার্যক্রম’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) নগরীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওমর ফারুক ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ।

মূল প্রবন্ধে অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন, রোগীদের লিখিত প্রেসক্রিপশন অনুসরণে স্বাস্থ্যশিক্ষা প্রদান, প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা, সুস্থ থাকতে জীবনযাপনের ধরনে পরিবর্তনের প্রয়োজনীয়তা, ওষুধ ব্যবহারের সঠিক নিয়ম এবং কেন কিছু ওষুধ আজীবন সেবন করতে হয়—এসব বিষয়ে রোগীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এম এ ফয়েজ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক রাশেদা সামাদ, স্বাস্থ্যসেবা টিমের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ওমর ফারুক ইউসুফ বলেন, “স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে এ ধরনের স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

পূর্ববর্তী নিবন্ধহাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত পর্যালোচনা করছে : রণধীর জয়সওয়াল
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী ভাইপোকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল চাচার, আহত ১০