ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট দপ্তরের উদ্যোগে গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে জেন্ডার সমতা, শিশুর অধিকার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একটি ডায়লগ ও ডিসকাশন সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ড. মো. নূর হোসেনের সভাপতিত্বে ও উল্লেখিত দপ্তরের টিম লিডার মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষভাবে আলোচনায় উঠে আসে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে যৌথ পদক্ষেপের গুরুত্ব। সভায় বক্তারা জোর দিয়ে বলেন, শিশু ও নারীর নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পখাত, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
সভায় বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্বের পাশাপাশি বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল, চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
ইউসেপ চট্টগ্রাম অঞ্চল তাদের চলমান কার্যক্রম ও এ ধরনের সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশু ও নারীর অধিকার সুরক্ষায় অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণে অঙ্গীকার ব্যক্ত করে ডায়লগে। প্রেস বিজ্ঞপ্তি।










