চট্টগ্রামে আরো ৫৭৪ জন শনাক্ত

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

শুক্রবার ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরো ৫৭৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২০.১৩ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার ৫৩৯ জন শনাক্তে এ হার ছিল ১৬.৮৯ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৮.৮৮ শতাংশ। হিসেবে আগের ২ দিনের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার কিছুটা বেড়েছে। শেষ ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের শুরু থেকেই করোনা সংক্রমণ যেন লাফিয়ে লাফিয়ে বেড়েছে চট্টগ্রামে। বছরের প্রথম দিন শনাক্তের হার ছিল ১ শতাংশের ঘরে। কয়েকদিন আগে শনাক্তের হার ৪০ শতাংশে ঠেকে। কিছুটা কমে এখন এই হার ২০ শতাংশের ঘরে নেমেছে।
শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনে। এদিকে, শুক্রবার শনাক্ত ৫৭৪ জনের ৪৩৩ জন মহানগরের, ১৪১ জন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপেন্টাগনে অনধিকার প্রবেশ, মুরগি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদেশে দিনে মৃত্যু বেড়ে ৩৬, শনাক্ত ৮৩৫৯