চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৬৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। এরমধ্যে পুরুষ ও অপরজন মহিলা। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৩৭৬ জন পুরুষ, ১৬৫ জন মহিলা এবং ১১৩ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।











