চট্টগ্রামে আরও চারজন শনাক্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪ জনই নগরীর বাসিন্দা। এসময় ১ হাজার ৪৬৪টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ২৩৮ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৯৭৮ জন, বাকি ২৮ হাজার ২৬০ জন উপজেলার।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর বাসিন্দা এবং ৬০২ জন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধমাবিয়া শিপ ব্রেকার্সের মালিক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধইসলামের সঠিক পথ অনুসরণে শান্তিপূর্ণ জীবন গঠন সম্ভব