চট্টগ্রামের ১৩২ বৌদ্ধ বিহারে অনুদান বিতরণ

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চট্টগ্রামের ১৩২টি বৌদ্ধ বিহারের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিহারগুলোর ভান্তে/অধ্যক্ষ, সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব চেক হস্তান্তর করা হয়।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ধর্মীয় সমপ্রীতি ও সামাজিক সহাবস্থান বজায় রাখতে সরকার সব ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। স্বাগত বক্তব্যে অধ্যাপক ববি বড়ুয়া বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সমপ্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে সরকারের এই সহায়তা বৌদ্ধ বিহারগুলোর ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সুমঙ্গল মহাস্থবির। এছাড়া রাঙ্গুনিয়া এলাকার পক্ষে সুমঙ্গল মহাস্থবির, মীরসরাই এলাকার পক্ষে মেত্তানন্দ মহাস্থবির এবং সীতাকুণ্ড এলাকার পক্ষে এস. শাসনবংশ মহাথের উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ শুভ মাঘী পূর্ণিমা
পরবর্তী নিবন্ধস্বৈরাচারের কবল থেকে রাউজান মুক্ত হয়েছে