চট্টগ্রামের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য পাঠানো হলো ইসিতে

জানানো হলো সর্বশেষ নির্বাচন ও মেয়াদোত্তীর্ণের তারিখ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের (মেয়াদোত্তীর্ণ হওয়া সাপেক্ষেপৌরসভা, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের) নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ নির্দেশনা পাওয়ার পর জরুরি ভিত্তিতে ঈদের আগে চট্টগ্রামের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিশেষ করেসকল পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখসহ যাবতীয় তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন সচিবালয় থেকে চিঠি পাওয়ার পর চট্টগ্রামের সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদের তথ্য সমূহ (সর্বশেষ নির্বাচন কত সালের কত তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচিত পরিষদের প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর কবে পূর্ণ হচ্ছে) কমিশনে পাঠানো হয়েছে।

এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য সমূহ জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়১ শাখায়, আর জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়২ শাখায় এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়৩ শাখায় প্রেরণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্যাদি নির্দিষ্ট ছক অনুযায়ী প্রস্তুত করে পাঠিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় ১৯৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এছাড়াও ১৫টি পৌরসভা রয়েছে। পৌরসভাগুলো হলোমীরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা, সন্দ্বীপ পৌরসভা, পটিয়া পৌরসভা, রাউজান পৌরসভা, সাতকানিয়া পৌরসভা, বাঁশখালী পৌরসভা, চন্দনাইশ পৌরসভা, সীতাকুন্ড পৌরসভা, হাটহাজারী পৌরসভা, দোহাজারী পৌরসভা, রাঙ্গুনিয়া পৌরসভা, বোয়ালখালী পৌরসভা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা।

এদিকে দেশের প্রায় জেলা পরিষদগুলোতে সরকার প্রশাসক নিয়োগ দিলেও চট্টগ্রাম জেলা পরিষদে এখনো কোনো প্রশাসক নিয়োগ দেয়া হয়নি। তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই আগামী কিছু দিনের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হতে পারে। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের জন্য ইতোমধ্যে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি থেকে ৮ থেকে ১০ জনের মতো নেতা দলীয় হাই কমান্ডের কাছে নানান ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে ইসির কাছে চিঠি পাঠানো হয়েছে। ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি এসেছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের সংকটের যৌক্তিক কারণ নেই
পরবর্তী নিবন্ধমোসাদ ভেবেছিল ইরানে বিদ্রোহের আগুন জ্বালাবে, পারেনি