চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন রোজি কবিরের কন্যা ডা. সিলভি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মায়ের পথে হাঁটার জন্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য মরহুমা বেগম রোজি কবিরের কন্যা ডা. ফারাহনাজ মাবুদ (সিলভি)। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবস্‌ অ্যান্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারাহনাজ মাবুদ মায়ের মতো সমাজের উন্নয়নে বিশেষ করে নারীর শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে ন্যায়সংগত সমাজ গঠনের লক্ষ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর চার্টার অ্যানিভার্সারি উদযাপন
পরবর্তী নিবন্ধনারী শিক্ষার্থীদের বড় পাথেয় খাদিজার (রা) ত্যাগ এবং আয়েশার (রা) জ্ঞান