চট্টগ্রামের তরুন রাব্বির দারুন ব্যাটিং ফাইনালের আশা জিইয়ে রাখল ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

| মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের তরুন ইয়াসির আলি রাব্বির দুর্দান্ত ব্যাটিং এ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফাইনালের আশা জিইয়ে রাখল ঢাকা। গতকাল এলিমিনেটর ম্যাচে ঢাকা ৯ রানে হারিয়েছে বরিশালকে। ফলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করল ঢাকা। টসে হেরে ব্যাট করতে নামা ভাল শুরু করতে পারেনি। তাবে চট্টগ্রামের তরুন ইয়াসির আলি রাব্বির দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর ১৫০ রান সংগ্রহ করে ঢাকা। রাব্বি খেলেন ৫৪ রানের দারুন এক ইনিংস। মুশফিকের সাথে চতুর্থ উইকেটে ৫০ রান যোগ করেন রাব্বি। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫৪ রান করে রাব্বি। এটি টুর্নামেন্টে তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ৪টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪৩ রান করেন মুশফিক। এছাগা আলি আকবর করেন ২১ রান। বরিশালের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ এবং কামরুল ইসলাম রাব্বি।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে টেনে নিতে পারেননি তামিম। মাঝখানে আফিফ হোসেন চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঢাকার বোলারদের সামনে সফল হতে পারেনি বরিশাল। ১৪১ রানে থামতে হয় বরিশালকে। ফলে টুর্নামেন্টের ফাইনালের আগেই বিদায় নিতে হয় বরিশালকে। ৩৫ বলে ৫৫ রান করেন আফিফ। তার ইনিংসে ৪টি চার ও ৪টি ছয়ের মার ছিল। এছাড়া তমিম ২২, সাইফ ১২, হৃদয় ১২, অঙ্কন ১৫ এবং মিরাজ করেন ১৫ রান। ঢাকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মুকতার আলি এবং শফিকুল ইসলাম। ২টি করে উইকেট নিয়েছেন আল আমিন এবং রুবেল হোসেন। ম্যাচ সেরার পুরষ্কার লাভ করেন ঢাকার ইয়াসির আলি রাব্বি।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ি শোভনীয়া ক্লাবের সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে প্রথম টিকা পেলেন কৃষ্ণাঙ্গ নার্স