চট্টগ্রামের গালিব সঙ্গী জয়কে নিয়ে দেশকে জেতালেন স্বর্ণ

দ. এশিয়া রিজিওনাল জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের ইসলামাবাদে চলছে দক্ষিণ এশিয়ান রিজিওনাল জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যেখানে অনূর্ধ্ব২৩ বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ দলের গালিব এবং জয় জুটি। ফাইনালে তারা হারিয়েছে নেপালের জুটিকে। ২১ সেটে প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস গড়েন গালিব এবং জয়। প্রথম গেমটি ২১১৪ পয়েন্টে জিতলেও দ্বিতীয় গেমটি নেপালের শার্টলাররা জিতে নেন ২১১৯ পয়েন্টে। ফলে শেষ গেমটি পরিণত হয় ফাইনালে। আর সে ফাইনাল গেমে গালিবজয় জুটি ২১১৫ পয়েন্টে নেপালের প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জয়ের উচ্ছাসে মাতে। এর আগে সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানের প্রতিযোগিদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল গালিবজয় জুটি। চট্টগ্রামের ছেলে গালিব। দেশের ব্যাডমিন্টনে নানা অবদান রেখে চলেছেন। বিশেষ করে বয়স ভিত্তিক ব্যাডমিন্টনে অপ্রতিরোধ্য এই তরুণ। পুরো একটি ক্রীড়া পরিবারের সদস্য গালিবের বড় বোন ছিলেন কমনওয়েলথ স্বর্ণ জয়ী শ্যুটার। তার ভাইদের সবাই ব্যাডমিন্টনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। সে পথ ধরে গালিব দেশের জন্য বয়ে আনলেন বিরল সম্মান। এবারও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ার আলমের সন্তান গালিব দেশের জন্য বয়ে আনলেন বিরল সম্মান। দেশের পাশাপাশি চট্টগ্রামের নামকেও উজ্জ্বল করলেন গালিব।

বাংলাদেশ ব্যাডমিন্টন দলের এই সাফল্যে জড়িয়ে রয়েছে চট্টগ্রামের আরেক জনের নাম। তিনি দেশের সাবেক এক নাম্বার শার্টলার মোস্তফা জাবেদ। ইসলামাবাদে চলমান এই দক্ষিণ এশিয়ান রিজিওনাল টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করছেন জাবেদ। বোর্ডপ্রধান জানান, অ্যাডহক কমিটিতে থাকা তানজিল চৌধুরিকে বোর্ডের মুখপাত্র মনোনীত করা হয়েছে এবং তিনিই বোর্ডের নানা সিদ্ধান্ত সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেবেন। এই বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে বুধবার, সন্ধ্যা ৬টায়।

পূর্ববর্তী নিবন্ধসিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেটের সেমিতে আগ্রাবাদ নওজোয়ান গ্রিন
পরবর্তী নিবন্ধদায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম