চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির ইফতার ও দোয়া মাহফিল

| মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

নগরীতে ছাগলনাইয়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ নগরীর মানজুমা প্যালেস কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক এ জি এম নিয়াজ উদ্দিন ও ইফতার মাহফিলের সদস্য সচিব আরশাদ হোসেন শালীমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক কামরুল হাসান চোধুরী আপেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহগ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, প্রান্তিক গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার মোঃ গোলাম সরওয়ার, ইলেক্টোমার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মান্নান মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আনোয়ার হোসেন মিঝি, ব্যবসায়ী বেলায়েত হোসেন, ফেনী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদ, কে এ রহমান এন্ড কোং এর কাজী আফতাবুর রহমান হুমায়ুন, পোর্টল্যান্ড গ্রুপের মোঃ মোমিনুর রহমান, পদ্মা ওয়েল ট্যাংকার ওনার্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সভাপতি ইয়াকুব চৌধুরী, বৃহত্তর নোয়াখালী পেশাজীবী সমিতির সভাপতি এ জে এম সালেহ অর্পণ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আরওআই জাকের হোসাইন মাহমুদ, সোনাগাজী সমিতির সাধারণ সম্পাদক রবিউল হোসেন শিমুল প্রমুখ।

বক্তারা বলেন, ছাগলনাইয়া সমিতি চট্টগ্রামের বুকে একটি ঐক্যের প্রতীক। এটি একটি অরাজনৈতিক ও অসামপ্রদায়িক সংগঠন। এই ধরণের আয়োজন চট্টগ্রামে বসবাসরত ছাগলনাইয়ার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সমিতির আজীবন সদস্য নুরুল হুদা এবং ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কাস্টমস মসজিদের খতিব কারী সালেহ আহমদ।

ছাগলনাইয়া সমিতির কার্যনির্বাহী কমিটির ব্যক্তিগত উদ্যোগে ছাগলনাইয়ার একজন শিক্ষার্থীর অভিভাবককে কম্পিউটার কেনার জন্য নগদ অর্থ সাহায্য তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সহগ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এম এন নবী, মোঃ হুমায়ুন কবির চৌধুরী, জাফর আলম লিটন, এডভোকেট কাশেম মজুমদার, আব্দুল কাদের মজুমদার নান্টু, ফেনী সমিতির আবদুল গনি, জাহাঙ্গীর আলম ডিয়ার, ট্রাফিক ইন্সপেক্ট্রর রফিক আহমেদ, মোঃ শারাফাত উল্ল্যাহ ভূঁইয়া শামীম, মোঃ মোস্তফা, হাফেজ সোহরাব, ইসমাইল হোসেন নিউটন, সহ সমিতির কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন, এজিএম জিয়া উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ মনসুর আলম সোহাগ পাটোয়ারী, আতিকুল আলম মজুমদার, এমএ পলাশ মজুমদার, মোঃ এমরান হোসেন ভূঁইয়া, জাহের আহমেদ মুরাদ, মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, আহমেদ হোসেন ভূঁইয়া, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।

এছাড়াও সমিতির আজীবন সদস্য, পৃষ্ঠপোষক সদস্য, দাতা সদস্য এবং চট্টগ্রামে বসবাসরত ছাগলনাইয়া উপজেলার সাধারণ সদস্য সহ ভিন্ন পেশার ৮ শতাধিক লোক দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হচ্ছে এইউডব্লিউ কমিউনিটি স্কুল
পরবর্তী নিবন্ধবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে আহরণের রচনা প্রতিযোগিতা