চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা এবং হযরত খদিজাতুল কোবরা (রাঃ) বালিকা এতিমখানার নিবাসীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল তিনটায় এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এবং এতিমখানার তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দিন কাদেরীর পরিচালনায় সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আজিজুল হক জেহাদী, হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের সহসভাপতি মুফতি মাওলানা ওবায়দুল্লাহ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ সিদ্দিকী, জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক মাস্টার রিদুয়ানুল ইসলাম, হযরত খদিজাতুল কোবরা (রাঃ) বালিকা এতিমখানার কোষাধ্যক্ষ হাফেজ আহমদ হোসেন, মাওলানা জাফর আলম, হাফেজ রুস্তম, হাফেজ মাওলানা নাসির উদ্দিন ও হাফেজ নজরুল ইসলাম প্রমুখ। এতে বক্তারা বলেন, এতিম প্রতিপালন এমন একটি মহৎ কাজ, যার দ্বারা দুনিয়া–আখিরাত উভয় জগতের কল্যাণ সাধন হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা এতিমদের উপেক্ষা করে, তাদের অভুক্ত রেখে নিজে তৃপ্তিসহকারে খেতে চায়, প্রিয়নবী (সাঃ) তাদের মুমিন বলে স্বীকৃতি দেননি। সুতরাং আমাদের সকলের ইমানী ও নৈতিক দায়িত্ব হচ্ছে এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাত ছাড়া না করা। প্রেস বিজ্ঞপ্তি।











