চকরিয়ায় পুকুরে ডুবে তামাক শ্রমিকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ৯:৫২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মো. আবদুল হামিদ (৪০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এসএমচর (সাকের মোহাম্মদ চর) এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিক আবদুল হামিদ উপজেলার কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার বাসিন্দা। তিনি একটি তামাক কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে এসএমচর এলাকার মসজিদের পুকুরে গোসল করতে নামেন আবদুল হামিদ। পুুকুরে ডুব দেওয়ার আধঘণ্টা পার হয়ে গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের এক পাশ থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবু নাঈম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশের অনুমতি সাপেক্ষে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহাতুড়ি নিয়ে দোকানে ঢুকে কর্মচারীর ওপর হামলা সেই মাদক কারবারি আটক
পরবর্তী নিবন্ধথ্রি-পিস, লেহেঙ্গাসহ দুই চোর গ্রেপ্তার