চকরিয়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় টমটম চালকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় মো. তারেক (২১) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীন ব্যাংক রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টমটম চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন তারেক। কক্সবাজারমুখী দ্রুতগামী পূরবী পরিবহন বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং টমটম দুমড়েমুচড়ে যায়।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসের ধাক্কায় টমটম চালক নিহত হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস ও টমটম পুলিশ হেফাজতে নেওয়া হলেও চালকসহকারী পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধটাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ