কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে গোলবাহার বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার এজাহার আহমদের মেয়ে।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী ট্রেন কঙবাজার যাচ্ছিল। ট্রেনটি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধা গোলবাহার বেগম ট্রেনে কাটা পড়েন। ট্রেনটি চলে যাওয়ার পর তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
তিনি আরো বলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত হওয়ার ঘটনা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশের সিদ্ধান্তক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।












