চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

 

কক্সবাজারের চকরিয়াবদরখালীমহেশখালী সড়কে ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার সাহারবিল ইউনিয়নস্থ চৌঁয়ারফাঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমার কাটা এলাকার আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানান, গতকাল সকালে মোটরসাইকেল নিয়ে বারবাকিয়া থেকে নিজ কর্মস্থল কক্সবাজার যাওয়ার পথে বদরখালী সড়কের চৌঁয়ারফাঁড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যহাতির আক্রমণে বসতঘর ও দোকানে ভাঙচুর
পরবর্তী নিবন্ধআ. লীগের চার চেয়ারম্যান প্রার্থীসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ জন