চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের ‘ক’ নম্বর ইউনিট এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের ‘খ’ ইউনিটের সম্মেলন গতকাল ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৬নং চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেলিম রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক। উদ্বোধক ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক রঞ্জু। প্রধান বক্তা মোজাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন, খালেদ ফারুক চৌধুরী, অ্যাডভোকেট নোমান চৌধুরী, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেনগুপ্তা। ‘ক’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটে কাপাসগোলা ক ইউনিটে সভাপতি সেলিম রহমান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বিপ্লব নির্বাচিত হন। এদিকে ৮নং শুলকবহর ওয়ার্ডের খ ইউনিটের সভাপতি কফিল উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক প্রিয় লাল গোস্বামী নির্বাচিত হন। উল্লেখ্য, আজ ২৯ নভেম্বর ১নং দক্ষিণ পাহাড়তলী খ ইউনিট এবং ৮নং শুলকবহর ওয়ার্ডের ক ইউনিট, ১৬ নং চকবাজার ওয়ার্ডের খ ইউনিট, ২৩নং পাঠানটুলী ওয়ার্ডের খ ইউনিট, ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের খ ইউনিট, ৪৩নং আমিন জুট মিলের খ ইউনিটের সম্মেলন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এতে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।













