চকবাজার ওয়ার্ড মসজিদ-মন্দির উন্নয়নে শিক্ষা উপমন্ত্রীর অনুদান

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির মাধ্যমে নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ডের মসজিদমাদ্রাসা ও মন্দির উন্নয়নের জন্য অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল উন্নয়নের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। তিনি হযরত মৌলানা মিসকিন শাহ (.) জামে মসজিদ, গোয়াছি বাগান জামে মসজিদ, আননূর তাহফিজুল কুরআন মাদ্রাসা, নরসিংহ আখেড়া মন্দির কমিটির প্রতিনিধির কাছে চেক তুলে দেন। ওয়ার্ড সচিব মোহাম্মদ তারেক সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোজাহেরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মিন্টু, চকবাজার থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব দে, ব্যবসায়ী মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ সেলিম উদ্দিন, মাজহারুল ইসলাম, হযরত মৌলানা মিসকিন শাহ (.) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, নরসিংহ আখেড়া মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রাজেন কান্তি দত্ত, অর্ণব ভট্টাচার্য, মাখন কান্তি দাশ, সেলিম উদ্দিন রুবেল, কায়ছার হামিদ, শাখাওয়াত হোসেন, মিঠুন চক্রবর্তী, ছোটন মিত্র, মোহাম্মদ রবিউল ইসলাম রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে কালাপানিয়া ইউপি নির্বাচন আজ
পরবর্তী নিবন্ধখাজা আবদুল মোতালেব মসজিদের নতুন ভবনের নির্মাণকাজ শুরু