কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রদর্শন করতে না পারায় নগরীর চকবাজারের দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম ও রুমানা পারভীন তানিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘দ্য সার্কেল’ নামে একটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জান্নাত স্টেশন নামে অপর একটি প্রতিষ্ঠানকে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।












