চকবাজারে জাল নোট চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

নগরের চকবাজার থেকে ১৩ হাজার ৫০০ টাকা সমমূল্যের জাল নোটসহ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেনফটিকছড়ির হারুয়ালছড়ির দক্ষিণকুল এলাকার মো. পারভেজ (২৯) ও আনোয়ারার বরুমছড়া ইউনিয়নের খুরুশকুল এলাকার মো. আলমগীর হোসেন (৩১)

সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে গত শনিবার পুলিশের একটি বিশেষ টিম চকবাজারে অভিযান চালায়। এ সময় জাল নোট চক্রের সদস্য পারভেজ ও আলমগীরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়, জাল নোটের মূল উৎস বের করা এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনেপালে ৯টি পানিবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে আটকে আছে পাঁচ শতাধিক শ্রমিক