ঘুমের দেশ

জসীম সিদ্দিকী | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

ঘুমের দেশে

যাবে খোকা, যাবে খুকুমণি

ঘুমের দেশের গান আছে

চলো তা শুনি।

ঘুমের দেশে ঘুরে ঘুরে

উড়ে পঙ্খীরাজ

সবার গায়ে লালনীল

রঙবেরঙের সাজ।

ঘুমের দেশে বাঘ উড়ে

উড়ে হরিণ ছানা

ঘুমের দেশে কান্নাকাটি

করতে আছে মানা।

ঘুমের দেশে পাখিগুলো

উড়তে পারে না

সিংহগুলো খুবই ভালো

হরিণ খায় না।

পূর্ববর্তী নিবন্ধআমি ভোলানাথ
পরবর্তী নিবন্ধবিড়ালের ভালোবাসা