নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ৪৭ হাজার ৬০০ ইয়াবাসহ মোজাম্মেল হক নামে একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ঘুমধুমের নুরুল হক হেডম্যান পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, জব্দ ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা যায়, হস্তান্তর মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।













