ঘাসফড়িং শাকেরা বেগম শিমু | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ ঘাসফড়িং, ঘাসফড়িং খাও কি ঘাসের দানা? তোমায় দেখে তিড়িং–বিড়িং নাচে হরিণ ছানা। পঙ্গপালের মতো তুমি জড়িয়ে থাকো ঘাসে, তোমার গায়ে শিঁশিরকণা মুক্তার ন্যায় হাসে। বন্ধু হবে আমার তুমি? ঘাসফড়িং এর ছানা! দুই বন্ধু খেলবো হেসে, করবে না কেউ মানা।