ঘাতক চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে

চন্দনাইশে নজরুল এমপি

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

চন্দনাইশের খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ১৫ আগস্ট ও ২১আগস্টের ঘাতকরা এখনও ক্ষান্ত হয়নি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলছে। এই অপশক্তিকে রুখে দিতে হবে, না হয় দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তিনি স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ ও অন্যান্য উন্নয়নে ২০লক্ষ টাকার প্রকল্প দেয়ার ঘোষণা দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলীর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন জেলা পরিষদ সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মাস্টার ও মু. বেলাল হোসেন মিঠু। বিকাশ চন্দ্র দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দীন, আওয়ামী লীগ নেতা এইচ এম আকতার উদ্দিন, জালাল উদ্দিন, জাভেদ হোসেন, যুবলীগ নেতা ফোরক আহমদ, বেলাল হোসেন মিন্টু, সোহেল হোসেন মন্টু, সরওয়ার হোসেন, নাছির চৌধুরী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, আবু ফয়সাল, সিরাজুল ইসলাম কাফি, আবিদুল ইসলাম, ইলিয়াছ চৌধুরী বাবর, নাজমুল ইসলাম রুমি, আবু সাদাত, আবিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা আইন-শৃংখলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা
পরবর্তী নিবন্ধরেলওয়ে শ্রমিক লীগের শোক র‌্যালি ও আলোচনা সভা