ঘাটফারহাদবেগ কবরস্থানে শিক্ষা উপমন্ত্রী নওফেলের ২ লাখ টাকা অনুদান

| সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফারহাদবেগ কবরস্থানের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২ লাখ টাকা অনুদান প্রদান করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। গতকাল রবিবার তিনি অনুদান প্রদান পরবর্তী ২০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের ঘরে ঘরে গিয়ে ঈদউলআযহার শুভেচ্ছা বিনিময় করেন এবং ২০টি পরিবারকে নগদ সহায়তা প্রদান করেন। এ সময় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন আমরা সাধারণ মানুষের সুখদুঃখের পাশে থাকি। আমরা শুধু ভোট আসলে ভোট চাইতে জনগণের ঘরে যায় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের আগে ও পরে সুখেদুখে মানুষের পাশে থাকে। অনুদান প্রদানকালে উপমন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গিয়ায়া উদ্দিন, টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, বখতিয়ার ফারুক, আতিক উল্লাহ, গিয়াস উদ্দিন, বজল আহমেদ, মো. লোকমান, সাজ্জাদ আলী সাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদের খুশি ছড়িয়ে দিতে লায়ন ইমরানের অনন্য আয়োজন
পরবর্তী নিবন্ধমীরা আচার্য্য