‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’- স্নোগান ধারণ করে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে বোয়ালখালী পৌরসভা। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে নবাগত শিশুদের জন্মনিবন্ধন করার জন্য অভিভাবকদের সচেতন করছেন পৌর মেয়র। গত শনিবার পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর।
এরপর বেশ কয়েকটি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে নবাগত শিশুদের মিষ্টিমুখ করিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মেয়র সকল অভিভাবকদের শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নির্ভুলভাবে বিনামূল্যে জন্মনিবন্ধন করার জন্য অনুরোধ জানান। এছাড়াও শিশুদের প্রতি যত্নবান হওয়ারও পরামর্শ দেন। করেন। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহনাজ পারভিন নিলু, সমাজসেবক মঈন উদ্দিন বাদল, পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ কাশেম, মোহাম্মদ জামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












