গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১২:৫৬ অপরাহ্ণ

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গত রবিবার ম্যানচেস্টারের রসফোর্ড পার্কে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী চট্টগ্রামবাসীর এক মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন, গণিত প্রতিযোগিতা এবং বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগিতা।

প্রতিযোগিতাগুলোর বিচারকের দায়িত্ব পালন করেন টেমসাইডের মেয়র শিবলী আলম এবং ম্যানচেস্টার বাংলাদেশ হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি সাব্বির আহমেদ।

এছাড়াও আগত নারীদের জন্য ছিল আকর্ষণীয় পিলো পাসিং গেম, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন নাসিরুদ্দিন সুমন, মোহাম্মদ মোরশেদ, তোহিদুল ইসলাম এবং মোহাম্মদ খান টিটু। খাবার পরিবেশনায় দায়িত্ব পালন করেন আনোয়ারুল আজিম, মহিদুল মাওলা, শাহজান মোরশেদ সিদ্দিকী এবং মোস্তাক আহমেদ।

র‍্যাফেল ড্র ও সার্বিক তত্ত্বাবধানে বিশেষ ভূমিকা রাখেন জয়নাল নিপু, মহিউদ্দিন, মোহাম্মদ আসিফ, শামস ইলিয়াস, আবু জাহেদ, মনির হোসেন, ফয়েজ আহমেদ, জামাল আহমেদ এবং মনিরুজ্জামান পাপ্পু।

অনুষ্ঠানের ফটোগ্রাফি ও মিডিয়া কাভারেজে ছিলেন ইসমাইল আব্দুল্লাহ।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেয়র শিবলী আলম এবং সেকেন্ড সেক্রেটারি সাব্বির আহমেদ। তারা এ ধরনের সুন্দর ও অর্থবহ আয়োজনের জন্য সংগঠনের সভাপতি ফয়সাল কবির নিক্সনকে বিশেষ ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি ফয়সাল কবির নিক্সন বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে আরও জানতে আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে তিনি অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী তৃতীয় নো কিংস বিক্ষোভেও লাখো মানুষ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু