গ্রিন বাডস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক লায়ন জাহাঙ্গীর মিঞা এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহাব উদ্দিন হাসান বাবু।
স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সাংবাদিক আবসার মাহফুজের সভাপতিত্বে এবং ক্যাম্পাস কো–অর্ডিনেটর ফারজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল অর্পিতা নারগিস। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষিকা আয়েশা আক্তার ও অভিভাবক তাহমিনা আকতার।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।







