ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রয়াত নেতা মেজর জেনারেল কাসেম সোলেমানির ভাতিজি হামিদেহ সোলেমানি আফসার এবং তার মেয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল পুলিশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের গ্রিন কার্ড (যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি) বাতিল করার পর শুক্রবার তাদের আটক করার কথা শনিবার জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর বিডিনিউজের।
এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, হামিদেহ সোলেমানি আফসার এবং তার মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন। তাদের কোথা থেকে গ্রেপ্তার কোথায় হয়েছে, তা বলেনি স্টেট ডিপার্টমেন্ট। বিবৃতিতে বলা হয়েছে, হামিদেহ সোলেমানি আফসার লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল জীবনযাপন করছিলেন, যার প্রমাণ সমপ্রতি মুছে ফেলা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া গেছে।














