চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সমাজিক সংগঠন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ক্লাবের এক মতবিনিময় সভা গত ২৯ জানুয়ারি সাধারণ সদস্যদের আয়োজনে ফরিদ কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের আজীবন সদস্য হাজী জাহিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি, আজীবন সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পী আবুল মান্নান রানা, আবদুল কাইয়ুম বাবুল, সদস্য ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বশির আহমদ, আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিল রায়হান উদ্দিন রুবেল, আবদুল মোনাফ সওদাগর, কামরুল হাসান, মো. আরমান, রাশেদ পারভেজ, মো. মাসুদ প্রমুখ। সভায় বক্তারা মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করে ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান। উল্লেখ্য ২০১২ সালে সাধারণ সদস্যদের ভোটে দুই বছরের জন্য বর্তমান কমিটি গঠন করা হয়।












