এফসি গোসাইলডাঙ্গা আয়োজিত পাঁচদিন ব্যাপী গোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপ সিজন–৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান গত ৬ মার্চ রাতে সম্পন্ন হয়। ফ্রেন্ডস ইউনিটি ফাউন্ডেশন (এফইউএফ) এবং টিম ব্লাস্টার মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোল শূন্য সমতায় শেষ হলে পেনাল্টির মাধ্যমে ৩–২ গোলে ফ্রেন্ডস ইউনিটি ফাউন্ডেশন জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হন বিপ্লব মল্লিক। ম্যান অব দ্যা টুর্নামেন্ট পাপন দাশ এবং সেরা গোলদাতা অপূর্ব চৌধুরী। এছাড়া টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জন করে এফসি গোসাইলডাঙ্গা। খেলা শেষে টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক সজীব বিশ্বাস ও নেপচুন ভৌমিকের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্ববায়ক রতন দে,সজীব ঘোষ (সাজু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিহির দাশ রামু, তরিকুল ইসলাম তানভীর, অনিল চৌধুরী,লিটন চৌধুরী বাবু, শিবু প্রসাদ চৌধুরী, বিশ্বজিৎ দাশ (জুয়েল),মানিক দে, শাহ আতাউল গনি খান প্রমুখ।












