তরুণদের জন্য একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে এফসি গোসাইলডাঙ্গা ইউনাইটেডের উদ্যোগে গোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৬ সিজন–৪ আয়োজন করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৫টায় এমিগোস স্পোর্টস পার্ক টার্ফে গোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়। টুর্নামেন্ট ও এফসি গোসাইলডাঙ্গা ইউনাইটেডের প্রধান সমন্বয়ক সজীব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্ববায়ক রতন দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ১ নং যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তানভীর,সজীব ঘোষ সাজু, বিশ্বজিৎ দাশ জুয়েল, লিটন চৌধুরী বাবু, শাহ আতাউল গনি খান, ফখরুল ইসলাম কাওসার, শিবু প্রসাদ চৌধুরী, যীশু মল্লিক,মানিক দে, পলাশ চক্রবর্তী, মাসুদ রানা, মো. সুমন, হাসান রাসেল, মিনহাজ, রুবেল, রবিন, সুমন দও শোভন। টুর্নামেন্টে মোট ১৮ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় এফসি গোসাইলডাঙ্গা চট্টগ্রাম এলিট এফসিকে পরাজিত করে।












