গোলপাহাড় কালী মন্দিরে সপ্তশতী চণ্ডীযজ্ঞানুষ্ঠান

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে বিশ্বশান্তি শ্রীশ্রী সপ্তশতী চণ্ডীযজ্ঞ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। চণ্ডীযজ্ঞের উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ। গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। চণ্ডীযজ্ঞে সংকল্প করেন পরিষদের সহসভাপতি আশুতোষ বিশ্বাস ও সহসমাজকল্যাণ সম্পাদক সিদ্বার্থ শংকর দাশ সিধু। অনুষ্ঠানে সাধুগুরু বৈষ্ণবদের মধ্যে উপস্থিত ছিলেন সচ্চিদানন্দ পুরী মহারাজ, প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ, সাধিকা কানন বালা দেবী, গোবিন্দ ব্রহ্মচারী, মুরালী দাস বাবাজী, হরিকৃপানন্দ গিরি, জগদীশানন্দ গিরি, পুলকানন্দ গিরি, প্রেমময়ানন্দ ব্রহ্মচারী, পরিতোষানন্দ মহারাজ, রণনাথ ব্রহ্মচারী, বেদানন্দ গিরি, নিত্যানন্দ পুরী, অক্ষয়ানন্দ পুরী, আদেশ চৈতন্য।

আরো উপস্থিত ছিলেন তাপস হোড়, কাজল কান্তি দেব, সাধন সিংহ, আশীষ বরণ সাহা, দুলাল চৌধুরী, পরিমল সিকদার, নিকেল দে, আয়ান শর্মা, প্রবীর দে, লেলিন পাল, রুভেল দে, মিহির দে, চন্দন মহাজন, কর্মকর্তা অ্যাড. নিখিল কুমার নাথ, দেবব্রত সরকার, সঞ্জয় মল্লিক, দীলিপ প্রমুখ। শেষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি ওমানের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবান্দরবানে বিএনপির অস্থায়ী প্রচারণা অফিসে অগ্নিসংযোগ