গোলপাহাড় কালী মন্দিরে শিবচতুর্দশী ব্রত উৎসব

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শিবচতুর্দশী ব্রত উৎসব গত ১৫ ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। উৎসবে শিবস্নানে অংশ নিতে বিপুল সংখ্যক ভক্তমণ্ডলীবৃন্দের সমাগম ঘটে। শিবপূজায় সংকল্প করেন পরিষদের সহঅর্থ সম্পাদক মিন্টুময় চৌধুরী। গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা দীপুনাথ দত্ত, সহসভাপতি কাজল কান্তি দেব, মণিলাল দাশ, নিকেল দে, আয়ান শর্মা, পরিমল সিকদার, লেলিন পাল, আশুতোষ বিশ্বাস, প্রবীর দে, যুগ্ম সাধারণ সম্পাদক রুভেল দে, ইঞ্জিনিয়ার শৈবাল ভৌমিক, মিহির দে, চন্দন মহাজন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, কর্মকর্তা সিদ্ধার্থ শংকর দাশ সিধু, রাজীব চক্রবর্ত্তী, শিমুল মুহুরী, ইঞ্জিনিয়ার সুজন মজুমদার, কুমার বিশ্বাস, উত্তম বিশ্বাস, এস প্রকাশ পাল, অর্পণ কুমার ধর, সৃজন রায়, আশীষ আচার্য্য, অসীম ধর, প্রহল্লাদ সরকার, রঘুমনি দাশ, মৃদুল কান্তি কর্মকার, লায়ন সন্তোষ নন্দী, রাজীব বণিক রাজু, রাকেশ ধর, কাজল শর্মা, সুমন সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের চেক হস্তান্তর