নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শিবচতুর্দশী ব্রত পূজা আগামীকাল রোববার বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পূজা শুরু হবে বিকাল ৫টা ১৯ মিনিটে এবং শিবস্নান শুরু সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। শিবপূজায় সংকল্প করবেন পরিষদের সহ–অর্থ সম্পাদক মিন্টুময় চৌধুরী।
শিবস্নানে অংশ নিতে সকল ভক্তমণ্ডলীদের উপস্থিত থাকার জন্য গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ (বিশু) অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











