গোপন ব্যালটে সভাপতি সম্পাদক নির্বাচন

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৬ নং চকবাজার ওয়ার্ডে মোজাহেরুল ইসলাম চৌধুরী সভাপতি ও মো. শাহেদুল আজম শাকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকালে চকবাজারে অবস্থিত আনিকা কমিউনিটি সেন্টারে ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, নির্বাহী সদস্য আব্দুল লতিফ টিপু, জাফর আলম চৌধুরী, হাজী বেলাল আহমেদ, থানা আওয়ামী লীগের সাহাব উদ্দীন আহমেদ, আনছারুল হক প্রমুখ।
সভায় মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এই বাইরে কিছুই করা সম্ভব নয়। এই নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন হয় এবং সাধারণ মানুষ যাতে তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রদান করতে পারে সে ব্যাপারে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সবধরণের নির্বাচনমুখী কার্যক্রম পরিচালিত হবে। যারা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে তারা কখনো জনগণের প্রকৃত সেবক নয়। এরা লুন্ঠনকারী রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্ত যারা অতীতে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল।
আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বিএনপি বার বার আন্দোলনের ঘোষণা দেয় কিন্তু তাদের আন্দোলন প্রকৃত অর্থেই জনস্বার্থ সংশ্লিষ্ট কিনা, নাকি হাওয়া ভবনের কোটারি স্বার্থ তা অবশ্যই ভেবে দেখতে হবে। অতীতে এই হাওয়া ভবন থেকে সকল অপকর্মের নীলনকশা বাস্তবায়িত হয়েছে। দেশ থেকে বিদেশে অর্থ ও সম্পদ পাচারের সকল পরিকল্পনা এখান থেকে পরিচালিত হয়।

পূর্ববর্তী নিবন্ধটানেল ঘিরে চট্টগ্রাম-কক্সবাজার বিকল্প সড়ক পরিকল্পনা
পরবর্তী নিবন্ধঘুরতে আসা যুবককে ছুরিকাঘাত করে বান্ধবীকে নাজেহাল