গৃহহীনকে যুবলীগ নেতার ঘর উপহার

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

যুবলীগের উদ্যোগে ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের অংশ হিসেবে দেবাশীষ পাল দেবুর আর্থিক সহায়তায় ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে আব্দুল হালিমকে ঘর উপহার দেওয়া হয়েছে। ঘর হন্তান্তর উপলক্ষে অনুষ্ঠান ঢাকা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় উপস্থিত ছিলেন ওমর ফারুক, মো. শামসুদ্দিন, আলী আকবর চৌধুরী, জাকের আহমদ, সেকান্দর আজম, শামসুল আলম, ডা. ওসমান, মো. নাছির আহমেদ, মো. হাসান, মো. লোকমান, জাহিদ হোসেন খোকন, মুসলিম উদ্দিন, দিদারুল আলম, সাদ্দাম হোসেন জয়, সাজ্জাদ হোসেন, সারওয়ার আলম রাহাত, আবদুল মান্নান সুমন, অপু সরকার, সাইদুজ্জামান রাকেস, নুসরাত জাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি আমরা একুশের কর্মসূচি আজ
পরবর্তী নিবন্ধইডিইউতে দুদিনের ইঞ্জিনিয়ারিং ডে শুরু আজ