আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়া গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত ডেপুটি কলেক্টর মরহুম গোলামর রহমানের জ্যেষ্ঠ কন্যা অবসরপ্রাপ্ত কাস্টম সুপারিনটেনডেন্ট গুলজার বেগম গত সোমবার বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ভাই ও তিন বোনসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বহদ্দার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












