গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকুন : তারেক

ঢাকায় জনসভা, এক কোটি মানুষের কর্মসংস্থান করার প্রতিশ্রুতি

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি, একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। কাজেই আজকে ঢাকা১০ সকল গণতন্ত্রকামী মানুষ যারা চায়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানায় তাদের বিরুদ্ধে। কোনো দলের নাম না নিয়ে তিনি বলেন, যারা বাসাবাড়িতে গিয়ে মাবোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে। সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়াজলে আটকে যাবে।

ঢাকা১০ আসনে কলাবাগান ক্রীড়াচক্র মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কাজেই আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না, আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ করতে পারবে না। আজকে এই নির্বাচনি জনসভায় আমাদের সকলকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে যেকোনো মূল্যে আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব, যেকোনো মূল্যে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকলে কাজ করব। খবর বিডিনিউজের।

পরে তারেক রহমান ঢাকা১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে ধানের শীষের প্রার্থী হিসেবে পরিচয় করে দিয়ে তার জন্য ভোট চান। তিনি বলেন, রবিকে আমরা ধানের শীষের প্রার্থী করেছি। রবি তার বক্তব্যে এই এলাকার বিভিন্ন সমস্যার কথা বলেছেন, সমাধানের কথা বলেছেন। ইনশাল্লাহ রবির সাথে আমিও বলে যাচ্ছি ঢাকা১০ ধানের শীষ নির্বাচিত হলে সরকার গঠন করলে রবি যেসব ওয়াদা করেছে সেটি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ ঢাকা১০ আসনের বাসীদের সাথে কিন্তু আমার আত্মীয়তা সম্পর্ক আছে। আমরা দায়িত্ব এই এলাকায় সমস্যার ইনশাল্লাহ সমাধান করব।

এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি : জনগণের ভোটে দেশ পরিচালনা করার সুযোগ পেলে এক কোটি মানুষের কর্মসংস্থান করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে প্রচারের শেষে দিনে গতকাল সোমবার দুপুর আড়াইটায় ঢাকা৮ আসনে পীরজঙ্গি মাজার সড়কে এক পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, এই এলাকায় (ঢাকা৮ আসন) তরুণযুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে। এই সমস্যা শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এর জন্য আপনাদের প্রিয় দল বিএনপি এই ব্যাপারে কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছরে ইনশাল্লাহ এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।

অর্থনীতির উন্নয়নে পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাব, দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন আমরা একদিকে বেকার সমস্যার সমাধান করব।

দক্ষ নাগরিক গড়ে তোলার পরিকল্পনায় তারেক রহমান বলেন, একইভাবে আমরা ভোট ইঞ্জিনিয়ারিং রুখতে হবে : ঢাকা৮ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সারা দেশের জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। ১৭ বছর উত্তপ্ত রাজপথে হেঁটে, নির্যাতিত হয়ে, গুমখুন সহ্য করে আমরা এই ভোটের অধিকার আদায় করেছি। আমরা জানতে পারছি, আমরা শুনতে পারছি, আমার বক্তব্য তাদের উদ্দেশে যারা ষড়যন্ত্র করছেন। আমরা বুঝতে পারছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মহল বিশেষ বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীকে পাস করানোর জন্য চিন্তাভাবনা করছে। এরমধ্যে ঢাকায় কয়েকটি সিট ও বাংলাদেশে কয়েকটি সিট জোরজবরদস্তি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ছিনতাই করার চেষ্টা করবে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ৩৮ ফুট ওভারব্রিজ নির্মাণ করছে চসিক
পরবর্তী নিবন্ধ১১ দফা বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরলেন আমীর খসরু