গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর চারা বিতরণ

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) শীতবস্ত্র ও চারা বিতরণ সংগঠনের সভাপতি প্রভাষক পপি সাহার সভাপতিত্বে গত ২৫ নভেম্বর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) এর প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী শিমুল শীল, সুজন শর্মা, প্রভাষক জয়া দত্ত, ইঞ্জিনিয়ার মানবী রায়, টিটু দাশ, শিক্ষক অনিতা চৌধুরী, শিক্ষক তপতী নাথ।
এতে উপস্থিত ছিলেন প্রিয়াংকা বণিক, রীতা চৌধুরী, বৃষ্টি বণিক, পপি বিশ্বাস, জুঁই বিশ্বাস, চম্পা চৌধুরী, শর্মি দে, নিপা মজুমদার, বৃন্তা চৌধুরী, অর্পা দে, লিপি সরকার, মেঘনা দে, জয়তী দাশ, তৃষা দেবী, ঐশী রক্ষিত, রিয়া বণিক, দীপ্তি দেবী, পূজা কর, রেশমী ধর প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ওষুধি গাছের চারা ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরকল এস. জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সভা
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ফাতেহা ইয়াজদাহুম মাহফিল