গিয়াস কাদেরের বাড়িতে উচ্ছ্বাস পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাউজানের ইতিহাসে রক্তপাতহীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদেও চৌধুরী।

গত ১৭ বছর ধওে যারা ভোট দিতে পারেনি এবার ভোট দিতে পেরে তাদের চোখেমুখে ছিল বাধাহীন পরিবেশে ভোট দিতে পারার আনন্দ। তাদের অনেকেই বলেছেন অতীতে ভোট দিতে না পারার যন্ত্রণা কিছুটা হলেও তাদের মন থেকে মুছতে পেরেছে। বিশেষ করে নতুন ভোটারা প্রথমবারের মত ভোট দিতে পেরে আনন্দিত।

জানা যায়, ভোট শেষে ফলাফল পেয়ে খুশিতে অনেকেই গভীর রাত পর্যন্ত বিজয়ী নেতার বাড়িতে গিয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেছে ফুলের মালা নিয়ে। পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করেছে। গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার সারা দিন এমন দৃশ্য ছিল রাউজানের গহিরার চৌধুরী বাড়িতে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের শোকরানা মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারী-বায়েজিদই আমার ঘর