গিয়াস উদ্দীন চৌধুরী

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৮:০১ পূর্বাহ্ণ

বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন চৌধুরী গতকাল বুধবার বেলা সাড়ে বারোটার দিকে খানখানাবাদ এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গিয়াস উদ্দীন চৌধুরীর জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। গার্ড অব অনার প্রদান শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধরতন আচার্য্য
পরবর্তী নিবন্ধবিজয় গোপাল