নগরীর কলসি দিঘীর পাড়ের একটি বাসা থেকে ফাতেমা বেগম (৩৫) নামে এক নারী গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। স্বামীর সাথে ঝগড়া করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। গতকাল মঙ্গলবার বন্দর থানার সিয়াম বিল্ডিংয়ের ৭ম তলায় এ ঘটনা ঘটে। ফাতেমা বেগম সেখানে স্বামীর সাথে ভাড়া বাসায় বসবাস করতেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির আজাদীকে বলেন, আমরা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছি। তার লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো বলা সম্ভব না।













