গার্ডিয়ান ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি ছিল উৎসবের আমেজ। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আনোয়ারুল আজিম জাহিন। বিশেষ অতিথি ছিলেন গার্ডিয়ান ইংলিশ স্কুলের অধ্যক্ষ সোহেলী পারভিন, সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিভা ইন্দু এবং স্কুলের পরিচালকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা নিতু রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










