গাজী কারাতে ক্লাব আয়োজিত উইন্টার কারাতে ক্যাম্প গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। দিনব্যাপী কারাতের ছাত্র–ছাত্রীরা অভিজ্ঞ কারাতে ট্রেনারদের তত্ত্বাবধানে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন। এই মেগা উইন্টার কারাতে ক্যাম্পে কারাতের নানা কৌশল শেখানো হয়েছে, যা জেলার ছেলে–মেয়েদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শীতের এই বিশেষ ক্যাম্পিং অংশগ্রহণকারীদের মধ্যে দারুণ সাড়া ফেলে। গাজী কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক গাজী ইউনুছের সভাপতিত্বে ও নুরজাহান শামীমার পরিচালনায় উদ্বোধন করেন সোতোকান কারাতে স্কুলের সাধারন সম্পাদক আব্দুল হান্নান (কাজল), অতিথি ছিলেন ওবায়দুল হক সাগর,শিবু শীল,রাখাল বনিক, আবুল কালাম আজাদ, মো. সারওয়ার হোসেন, মো. জাকারিয়া নয়ন, মো. খালেদ প্রমুখ। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।












