গাজায় যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে কাছাকাছি পৌঁছেছি : বাইডেন

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১১:২৭ পূর্বাহ্ণ

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যেতে পারে বলে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে সর্বশেষ আলোচনার পর আশা প্রকাশ করে তিনি বলেছেন, আমরা আগের যে কোনও সময়ের চেয়ে এখন যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে কাছাকাছি পৌঁছেছি। চুক্তিটি চূড়ান্ত করার চেষ্টায় বাইডেন তার পররাষ্ট্রমন্ত্রীকে ইসরায়েলে পাঠিয়েছেন বলেও জানান। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক উর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, চুক্তির বিষয়ে কোনও অগ্রগতি হয়নি। খবর বিডিনিউজের। ইসরায়েল বলেছে, তারা জিম্মি মুক্তি চুক্তি প্রত্যাখ্যান করা থেকে হামাসকে নিবৃত্ত করার যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারীদের চেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে। গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার দিন থেকেই গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৫৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপ্রস্তাবিত নতুন রাজধানীতে ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উদযাপন