বোয়ালখালীতে গাছ থেকে পড়ে অলক কান্তি নাথ (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মুরাদ মুন্সির হাট এলাকায় মনিরুল ইসলাম সওদাগরের পুরাতন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অলক কান্তি নাথ পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নম্বর ওয়ার্ড চূড়াখালী নাথ পাড়ার মানিক ডাক্তারের বাড়ির মৃত ফনী ভূষণ নাথের ছেলে। তার একটি কন্যা সন্তান আছে বলে জানা যায়। গাছের মালিক জান্নাতুল ফেরদৌস বলেন, অলক পেশায় একজন (কাঠুরিয়া) দিনমজুর। এলাকায় বিভিন্ন মানুষের গাছ কাটতেন তিনি। সকালে আমাদের গাছ কাটতে এসেছিলেন। গাছ কাটার সময় তিনি পড়ে যান। আহত অবস্থায় উপস্থিত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারজানা ইয়াছমিন তাঁকে মৃত ঘোষণা করেন। বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, গাছ থেকে পড়ে মারা যাওয়ায় কারো কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়ায় পরিবারকে হস্তান্তর করা হয়েছে।








