গাউসে জামান তৈয়্যব শাহ্‌’র নিরলস প্রচেষ্টায় শত শত মাদ্রাসা হয়েছে

কাটিরহাট তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসায় বক্তারা

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

কাটিরহাট সফিনগর তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় সালানা জলসা ও খাজা মঈনুদ্দিন চিশতি () ও গাউসে জামান আল্লামা তৈয়্যব শাহ্‌ ()’র ওরশ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খতমে কোরআন, খতমে গাউসিয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন। উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী। মাদ্রাসা সুপার আবদুল হামিদ আল কাদেরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, চবি প্রফেসর মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরী,্ব এয়াকুব মিয়া, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল কাদেরী, অধ্যাপক আলফাজ উদ্দিন, জহুর আহমদ চৌধুরী ও আবু সরোয়ার কাদেরী। শেষ পর্বে প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন পেয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন আনজুমানের এসিস্ট্যান্ট সেক্রেটারী গিয়াস উদ্দিন সাকের, আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর, মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ হোসেন খোকন, মোহাম্মদ হাশেম, শাহাদাত হোসেন চৌধুরী, মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী। অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সভাপতিত্বে এবং অ্যাড জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় এতে আলোচনা করেন আবুল কালাম বয়ানী, ইসমাইল সিদ্দিকী, নাজিমুল হক কাদেরী, রফিকুল ইসলাম কাদেরী,মাস্টার তৌহিদুল আনোয়ার চৌধুরী, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের সঙ্গে তামাশা ও বেহেশতের টিকিট বিক্রি করছে একটি দল
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট চান্দগাঁও থানা শাখার সুন্নীজোট প্রার্থীর সমর্থনে পথসভা