বন্দর নগরীর ৩৮ ওয়ার্ড লোহার গাউসুল আযম (রাঃ) মসজিদে ভবঘুরে উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ভবঘুরে সংস্থার ফ্রি আহার প্রকল্পের সেবা গ্রহণকারী সদস্য মরহুম দোলোয়ার হোসেন ও মোঃ ফারুক সকল সদস্যদের ইসালে সাওয়াবের উচিলায় ৩০ পারা খন্ড কোরান ও রেহাল বিতরণ করা হয়। গতকাল এসময় বক্তব্য রাখেন মাদরাসা–এ–তৈয়্যবিয়া ইসলামী সুন্নীয়ার আরবী প্রভাষক মসজিদের খতিব মাওলামা ছগীর আলকাদেরী, ভবঘুরে উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ আলমগীর বাদশা, এস এম আজীজ, হাজী কামাল মেম্বার, মুজাম্মেল মেম্বার মসজিদ পরিচালনা পরিষদের ও মোতোয়াল্লির পক্ষে মোঃ ইউসুফ মিয়া, সোলায়মান, হাজী শফি, শানেওয়া, আব্দুল করিম ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।
ভবঘুরে উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ বলেন, ‘কেউ থাকবেনা অনাহারে, হোকনা সে অবহেলিত ভবঘুরে’–এই স্লোগানকে সামনে নিয়ে রমজান মাসে এই পবিত্র কাজ সম্পন্ন হয়েছে।
কোরান মাজীদ নাজিলের মাস এ মাস। পবিত্র কোরআন মাজীদকে যথাযথ সম্মান করার মাস কোরান সহজভাবে পড়তে পারার জন্য এলাকার বিভিন্ন মসজি সমূহে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পরিশেষে কিয়াম দরূদ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।












