গাউসিয়া রহমানিয়া ফাউন্ডেশনের বদর দিবসের আলোচনা সভা

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

 

অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ আবু তাহের বলেছেনইসলামের প্রথম বৃহৎ সমর যুদ্ধ ‘বদর যুদ্ধ’। মুসলমানদের সঙ্গে মক্কার মুশরিকদের এ সংঘর্ষ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। বদর প্রান্তরের এই যুদ্ধ মুসলমানদের প্রথম বড় সামরিক মুখোমুখি সংঘর্ষ এবং এর বিজয় মদিনার ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিকে সুদৃঢ় করে। আল্লাহর বিশেষ সাহায্যে দ্বিতীয় হিজরির ১৭ রমজান সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণকারী এই যুদ্ধ সংঘটিত হয়। এটি ছিল ইসলামের টিকে থাকা না থাকার ফয়সালাকারী যুদ্ধ। যেটি ছিল হক ও বাতিলের পার্থক্যকারী।

গাউসিয়া রহমানিয়া ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে গত শনিবার বিকেল ৪টায় নগরীর হিলভিউস্থ ফাউন্ডেশন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মাওলা আলী শেরে খোদা (:)’র শাহাদাত ও ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও হাফেজ জিল্লুর রহমান কুতুবির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামেউল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ আবু তাহের।

বদর দিবসের তাৎপর্য ও গুরুত্বের উপর বক্তব্য রাখেনঅধ্যক্ষ ইব্রাহিম আখতারী, মাওলানা মঈনুদ্দিন চৌধুরী হালিম, আল্লামা এস এম মইনুদ্দিন, অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ আবু সালেহ, আল্লামা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মোহাম্মদ শোয়াইব, খোরশেদ আলম চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ ফয়সাল মাহমুদ, আরিফ উল্লাহ, মাওলানা শামসুল আলম নূরানী, মাওলানা সৈয়দুল করিম তাহেরী, মাওলানা সালেহ নুর আবেদী, মাওলানা তানভীর কুতুবী, মোহাম্মদ শামিল হাসান, সাখাওয়াত হোসেন, আব্দুল জলিল, মিনহাজুল আবেদীন, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ রাকিব, মামুনুর রশিদ, হাসান ইমাম, মোহাম্মদ সুমন, ফসিহ উদ্দিন আততায়ী, তারেক বিন আহমদ প্রমুখ।

পরিশেষে খতমে গাউসিয়া শরীফ, মিলাদকিয়াম, সালাতসালাম, আখেরি মোনাজাত শেষে ইফতারি পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া থানা পুলিশের অভিযানে ২ ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর হযরত পেতন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ আজ